নরসিংদীর রায়পুরায় ভাড়াটিয়ার ঘরে ঢুকে হানিফ মিয়া (৪৫) নামে এক বাড়ির মালিকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে পৌরসভার হাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হানিফ মিয়া ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।